News71.com
 International
 13 Apr 21, 09:31 AM
 330           
 0
 13 Apr 21, 09:31 AM

ইসরায়েলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত দুই

ইসরায়েলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত দুই

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের রাজধানী তেল আবিবের খুলুন শহরে একটি গাড়ি বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর ধারণা, কেউ গাড়িতে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল আগে থেকেই। এ কারণেই তাতে বিস্ফোরণ ঘটেছে। দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, পুলিশের ধারণা গাড়িতে আগে থেকেই একটি বিস্ফোরক বসানো হয়েছিল। বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার কারণ সম্পর্কে তারা তদন্ত শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন