
আন্তর্জাতিক ডেস্কঃ জ্যাক মার আলিবাবা গ্রুপকে বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করার অভিযোগে গত শনিবার ২৭৫ কোটি ডলার জরিমানা করেছিল চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। এ ধরনের জরিমানার ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। এর দুই দিন পর গতকাল সোমবার নিউইয়র্ক পুঁজিবাজারে আলিবাবার আমেরিকান ডেপোজিটরি রিসিপ্ট (ডিআর) ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এর মধ্য দিয়ে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান দেখায় আলিবাবা।