
আন্তর্জাতিক ডেস্কঃ কিছু মানুষের দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার অভিযোগ পাওয়ার ঘটনা পর্যালোচনা করে জনসন অ্যান্ড জনসনের টিকা দান কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার। ১৮ থেকে ৪৮ বছর বয়সের মহিলাদের মধ্যে এ সমস্যা দেখা গেছে এবং টিকা দেওয়ার ৬ থেকে ১৩ দিন পরে তাদের মধ্যে লক্ষণগুলি দেখা যায়। এসব ঘটনা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলো ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি।
এর আগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ১৮ ও কলোরাডোর হাসপাতালে ৪ জনের পার্শ্বপ্রতিক্রিয়ায় জনসন এন্ড জনসন টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। জনসন এন্ড জনসন কভিড টিকা দেওয়ার পর অনেকে বমি ভাব ও মাথা ঘোরার কথা জানিয়েছে।