News71.com
 International
 14 Apr 21, 08:52 AM
 306           
 0
 14 Apr 21, 08:52 AM

এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু।।

এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ জিবুতির উপকূল সংলগ্ন এডেন উপসাগরে নৌকা ডুবে ৩৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটি ইয়েমেন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে যাচ্ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৪ টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকাটি ডুবে যায়। অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় আইওএম জানিয়েছে, চোরাকারবারিদের নিয়ন্ত্রণাধীন নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের নিয়ে এডেন উপসাগরের জিবুতি সংলগ্ন উপকূলে নৌকাটি ডুবে যায়। তাতে ৩৪ জন নিহত হয়। তবে সংস্থাটি বিস্তারিত তথ্য জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন