
আন্তর্জাতিক ডেস্কঃ সাইবার হামলার দু'দিনের মাথায় পুরোপুরি সচল হলো ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। এই হামলাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করে জাতিসংঘে চিঠি দিয়েছে তেহরান। এদিকে সোমবার (১২ এপ্রিল) ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য না দিলেও, তেহরানের পরমাণু কার্যক্রম মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন।
দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আমার নীতি একেবারেই পরিষ্কার, কোনভাবেই ইরানকে এমন অবস্থানে পৌঁছাতে দেওয়া যাবে না, যাতে করে তারা বিধ্বংসী অস্ত্র বানাতে পারে। কারণ, ইরান একটি একরোখা জাতি। রোববার দেশের প্রধান পরমাণু কেন্দ্র নাতাঞ্জে সাইবার হামলা চালানোর জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে তেহরান। পরে ইসরাইলি সংবাদমাধ্যমও বিষয়টি স্বীকার করে।