News71.com
 International
 14 Apr 21, 08:59 AM
 284           
 0
 14 Apr 21, 08:59 AM

ইমরান খান প্রশাসন টিকে আছে মাত্র সাত ভোটের ওপর।। সাবেক পাক প্রধানমন্ত্রী আব্বাসি

ইমরান খান প্রশাসন টিকে আছে মাত্র সাত ভোটের ওপর।। সাবেক পাক প্রধানমন্ত্রী আব্বাসি

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, ইমরান খান প্রশাসন টিকে আছে মাত্র সাত ভোটের ওপর। তিনি বলেছেন, ইমরান খান এবং উসমান বুজদারের আসনের ক্ষমতা এখন জাহাঙ্গীর তারিনের হাতে ঝুলে আছে। এই সরকার টিকে আছে মাত্র সাত ভোটের ওপর। গত শনিবার করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন শহিদ খাকান আব্বাসি। বার্তা সংস্থা এএফপি'র বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি আরো দাবি করেছেন, ইমরান খানের প্রশাসন প্রথম থেকেই দুর্বল অবস্থানে ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন