News71.com
 International
 14 Apr 21, 09:04 AM
 309           
 0
 14 Apr 21, 09:04 AM

বিজেপি নেতারা বলছে শীতলকুচির খেলা খেলে দেবো।। মততা বললেন এদের ব্যান্ড করা উচিত

বিজেপি নেতারা বলছে শীতলকুচির খেলা খেলে দেবো।। মততা বললেন এদের ব্যান্ড করা উচিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর এ যেন এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের মধ্যে।

বিজেপি নেতা রাহুল সিন্‌হা বলেছেন, "৪ জন নয়, শীতলকুচিতে ৮ জনকে মেরে ফেলা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। শুধু চারজন কে কেন মারল তার জন্য ওদের শোকজ করা উচিত।” আরেক নেতা সায়ন্তন বসু মমতা ব্যানার্জির ‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গ টেনে উনি বললেন খেলে শীতল কুঁচির খেলা খেলে দেবো।

এদিকে শীতলকুচির ঘটনা নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিজেপি নেতাদের মন্তব্য সামনে আসার পর, নিন্দায় সরব হয়েছে তৃণমূল। সোমবার রানাঘাটের সভা থেকে খোদ দলনেত্রী এ নিয়ে মুখ খোলেন। ‘‘এই হল বিজেপি-র নেতা। গুলিতে ঝাঁঝরা করে দিয়ে বলছে, ৪ জনের জায়গায় ৮ জনকে মারা উচিত ছিল! এরা দেশের নেতা হবে? এদের আপনারা ভোট দেবেন? আপনারা নিশ্চয়ই চান, আমরা শান্তিতে থাকি। গুলি করে যেন মানুষ মারতে না হয়। তাই সিদ্ধান্ত নিতে হবে।’’ তিনি আরো বলেন বিজেপির এই নেতাদের ‘ব্যান্ড’ করা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন