News71.com
 International
 14 Apr 21, 09:05 AM
 306           
 0
 14 Apr 21, 09:05 AM

বিশ্বে করোনায় সুস্থ ১১ কোটির বেশি মানুষ।।

বিশ্বে করোনায় সুস্থ ১১ কোটির বেশি মানুষ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৬৭ জন এবং মারা গেছে ২৯ লাখ ৫৮ হাজার ২৪০ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি চার লাখ ২৭ হাজার ৪০৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫২১ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ তিন হাজার ৯১০ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৯৬৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন