News71.com
 International
 14 Apr 21, 09:05 AM
 308           
 0
 14 Apr 21, 09:05 AM

নারীদের করা কুমন্তব্য নিয়ে আওয়াজ তুললেন অভিনেত্রী সায়ন্তনী।।

নারীদের করা কুমন্তব্য নিয়ে আওয়াজ তুললেন অভিনেত্রী সায়ন্তনী।।

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছেন মুম্বাইয়ের বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। নারীদের ভোগ্যবস্তুর সঙ্গে তুলনা করা, তাদের স্তনের আকার, গঠন নিয়ে অশ্লীল মন্তব্য করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। এর জের ধরেই এবার নারীদেরকে নিয়ে নারীদের করা কুমন্তব্য নিয়ে আওয়াজ তুললেন সায়ন্তনী।

পুরুষদের কুনজর নিয়ে আগেই মুখ খুলেছিলেন সায়ন্তনী। এ বার নারীদের বিরুদ্ধেও আওয়াজ তুললেন তিনি। বললেন নিজেরই এক অভিজ্ঞতার কথা। কিছুদিন আগেই মডেলিংয়ের জগতে পা রেখেছেন সায়ন্তনী ঘোষ। কলকাতায় একাধিক ফটোশ্যুটে যাওয়া শুরু করেছেন মাত্র। মডেল হওয়া সত্ত্বেও বেশ মোটাসোটা সায়ন্তনী। সেই প্রসঙ্গেই কুমন্তব্য শুনতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তনী বলেন, ‘‘মডেলিং শ্যুটে গিয়েছি। এক নারী এগিয়ে এসে আমার স্তনের আকার নিয়ে জঘন্য মন্তব্য করে বেরিয়ে গেলেন।’’

সায়ন্তনী বলেন, নারীদের শরীর নিয়ে খারাপ মন্তব্য করার প্রবণতা যে কেবল পুরুষদের মধ্যেই রয়েছে, তা নয়। নারীরাও অন্যদের শরীর সম্পর্কে কুমন্তব্য করে থাকেন। এর ফলে দেখা যায় যাকে নিয়ে বলা হচ্ছে সে হীনমন্যতায় ভুগতে শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন