
আন্তর্জাতিক ডেস্কঃ বিক্ষোভকারীদের মরদেহ হস্তান্তরের জন্য তাদের স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার সেনাবাহিনীর গুলিতে নিহতদের মরদেহ প্রতি ৮৫ ডলার করে নিচ্ছে দেশটির সেনাবাহিনী।
মিয়ানমারের বাগো শহরে সেনাবাহিনীর গুলিতে নিহতদের স্বজনদের কাছ থেকে ওই অর্থ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)। এএপিপি বলছে, গত শুক্রবার বাগো শহরে অন্তত ৮২ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। স্বজনদের কাছে তাদের মরদেহ তুলে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।