News71.com
 International
 14 Apr 21, 12:04 PM
 301           
 0
 14 Apr 21, 12:04 PM

রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের।।

রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের।।

আন্তর্জাতিক ডেস্কঃ রমজান মাস উপলক্ষে ইয়েমেনে স্থায়ী এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। গতকাল মঙ্গলবার এক বার্তায় যুদ্ধরত দলগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান। আজ বুধবার এ খবর প্রকাশ করা হয়েছে।

বিশেষ দূত মার্টিন গ্রিফিথস বলেন, আমি যুদ্ধরত দলগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন গোলাগুলি থামায় এবং ইয়েমেনিদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে পবিত্র রমজান মাসটি পালনে সহায়তা করে। ইয়েমেনিদের একটি আশীর্বাদ ও শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র এবং সহমর্মী মাসটি আমাদের সকলের জন্য একত্রিত হওয়ার, যারা কষ্টে আছেন তাদের বিষয়ে চিন্তাভাবনা করার এবং আমাদের মাঝে থাকা সকল পার্থক্য দূর করার সুযোগ প্রদান করবে বলে আশা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন