News71.com
 International
 14 Apr 21, 04:01 PM
 316           
 0
 14 Apr 21, 04:01 PM

রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের ছাড়পত্র দিলো ভারত।।

রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের ছাড়পত্র দিলো ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ভারতের বাজারে আসছে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি। রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিজিস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এর আগে সোমবার রুশ ভ্যাকসিন অনুমোদন দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে টিকাকরণ শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। যে হারে করোনা বাড়ছে তাতে দেশের কোথাও কোথাও ভ্যাকসিনের ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ চেহারা নিয়েছে। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে মোদী সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন