News71.com
 International
 14 Apr 21, 04:03 PM
 307           
 0
 14 Apr 21, 04:03 PM

মিনেসোটায় কৃষ্ণাঙ্গ নিহতের জেরে যুক্তরাষ্ট্রে সহিংস বিক্ষোভ অব্যাহত।।

মিনেসোটায় কৃষ্ণাঙ্গ নিহতের জেরে যুক্তরাষ্ট্রে সহিংস বিক্ষোভ অব্যাহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের জেরে দেশজুড়ে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এতে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ অবস্থায় শান্তিপূর্ণ আন্দোলনের জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।মিনেসোটায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক দন্তে রাইট নিহত হওয়ার পর বিভিন্ন শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। দন্তে হত্যাকাণ্ডের বিচার এবং বর্ণবাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

সোমবারের পর মঙ্গলবারও (১৩ এপ্রিল) প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এসময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন আন্দোলকারীরা। জবাবে টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা চালায় পুলিশ। চলমান আন্দোলনের মধ্যেই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি করেছেন নিহত দন্তে রাইটের পরিবার। আর দ্রুত বিচার শুরুর আহ্বান জানিয়েছেন রাইটের আইনজীবী। নিহত দন্তের আইনজীবী বেঞ্জামিন ক্রম্প বলেন, ‘পুলিশ কোনো অবস্থাতেই এভাবে কাউকে হত্যা করতে পারে না। দন্তের সাথে যা করা হয়েছে, তা পুরোপুরি আইনবিরোধী। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন