News71.com
 International
 14 Apr 21, 10:09 PM
 307           
 0
 14 Apr 21, 10:09 PM

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ করোনা আক্রান্ত।।

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ করোনা আক্রান্ত।।

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। এ ছাড়া করোনায় আক্রান্ত সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবও। টুইটারে তাঁরা দুজনেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে বলেছেন, তাঁর শরীরে করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গেই তিনি করোনা পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। চিকিৎসকের পরামর্শ সম্পূর্ণ মেনে চলছেন মুখ্যমন্ত্রী। সব কাজ তিনি ভার্চুয়ালি করছেন। এরপরই তিনি অনুরোধ করেছেন যাঁর এর মধ্যে তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন