News71.com
 International
 14 Apr 21, 10:20 PM
 326           
 0
 14 Apr 21, 10:20 PM

ইউরেনিয়াম মজুত ৬০ শতাংশ করার ঘোষণা ইরানের।।

ইউরেনিয়াম মজুত ৬০ শতাংশ করার ঘোষণা ইরানের।।

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার ইরানের নাতাঞ্জ নিউক্লিয়ার কেন্দ্রে ইসরায়েল সাইবার হানা চালিয়েছিল বলে অভিযোগ। তার ফলে সেখানে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তার প্রতিশোধ নিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিল, পরমাণু চুক্তির তোয়াক্কা না করে ২০ শতাংশ ইউরেনিয়াম মজুত করা হবে। এখন তা বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা হলে ইউরেনিয়াম মজুতের পরিমাণ বেড়ে যাবে এবং ইরানের পক্ষে পরমাণু বোমা বানানো অনেক সহজ হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন