
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির পার্শ্ববর্তী এক গরিব এলাকায় আগুনে পুড়ে নার্সারি শ্রেণির অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় ওই শিশুরা স্কুলে খড়ের তৈরি ক্লাস রুমে আটকা পড়েছিল। বুধবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে। দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। নাইজার ফায়ার সার্ভিসের প্রধান কোলোনেল বোকো আগুন লাগার ঠিক কারণ জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, নিহত লোকজনের মধ্যে বেশির ভাগই শিশু।