News71.com
 International
 15 Apr 21, 11:15 PM
 327           
 0
 15 Apr 21, 11:15 PM

শুক্রাণুর তীব্র সংকটে সুইডেন।।

শুক্রাণুর তীব্র সংকটে সুইডেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার এই মহামারিতেই শুক্রাণু সংকটে সুইডেন। শুক্রাণু দাতারা হাসপাতাল এড়িয়ে চলায় শুক্রাণুর তীব্র ঘাটতি দেখা দিয়েছে ইউরোপের দেশ সুইডেনে। তাই হাসপাতালে শুক্রাণু দান কার্যক্রম বৃহৎ অংশে স্থবির হয়ে পড়েছে। এছাড়াও নারীদের শুক্রানুর জন্য বছরের পর বছর অপেক্ষা করা লাগছে। শুক্রাণু সংকটের কারণে গর্ভধারণে সহায়তা ছয় মাস থেকে প্রায় ৩০ মাস পর্যন্ত পিছিয়ে গেছে। গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রজনন শাখার প্রধান অ্যান থুরিন জেলবার্গ বলেছেন, আমরা শুক্রাণু সংকটের মুখোমুখি হয়েছি। ‌আমরা গত বছরের মতো এত কম দাতা কখনও পাইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন