
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে অবস্থানরত ফরাসি নাগরিকদের দেশটি থেকে চলে আসতে এবং সেখানে থাকা ফ্রান্সের সংস্থাগুলোকে আপাতত সকল ধরনের কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানে ফরাসি দূতাবাস দেশটির নাগরিকদের ই-মেইল পাঠিয়ে এই পরামর্শ দেয়। স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের ফ্রান্স দূতাবাস ফরাসি নাগরিকদের ই-মেইলে বলছে, পাকিস্তানে ফরাসি স্বার্থের জন্য গুরুতর হুমকি তৈরি হওয়ায় ফরাসি নাগরিক ও কম্পানিগুলোকে সাময়িকভাবে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হলো। চলমান বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে পাকিস্তান থেকে ফরাসি নাগরিকরা দেশে ফিরে যেতে পারবেন।