News71.com
 International
 16 Apr 21, 01:49 PM
 290           
 0
 16 Apr 21, 01:49 PM

ব্রাজিলে মহামারি করোনায় শিশুদের রেকর্ড মৃত্যু।।

ব্রাজিলে মহামারি করোনায় শিশুদের রেকর্ড মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনায় লাতিন আমেরিকান দেশ ব্রাজিলে প্রতিদিনই তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। তবে সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত রেকর্ড দুই হাজারের বেশি শিশু মারা গেছে। এজন্য অপর্যাপ্ত টেস্টিং ও রোগ নির্ণয় করতে না পারাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকান দেশ ব্রাজিল। একে তো আইসিইউ সংকট অন্যদিকে নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। এর মধ্যেই দেশটিতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। লাখ লাখ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্যকর্মীরা।

তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, দেশটিতে ভাইরাসে শিশু মৃত্যুর হার বাড়ছেই। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। যাদের অর্ধেকের বয়স এক বছরের কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন