News71.com
 International
 16 Apr 21, 01:50 PM
 281           
 0
 16 Apr 21, 01:50 PM

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পুলিশের গুলিতে এক কিশোর নিহত।।

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পুলিশের গুলিতে এক কিশোর নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ১৩ বছরের এক কিশোরকে, পুলিশের গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করা হয়েছে। পুলিশ সদস্যের বুকে থাকা ক্যামেরায় ধারণকৃত ছবিতে দেখা যায়, এক পুলিশ সদস্য দৌড়ে গিয়ে ওই কিশোরকে গুলি করে। এতে সঙ্গে সঙ্গে পাটিতে লুটিয়ে পড়ে সে। তবে ওই ভিডিওতে পুলিশ সদস্যদের পরিচয় বা চেহারা শনাক্ত করা যায়নি। ৯ মিনিটের ভিডিওতে প্রথমে পুলিশ সদস্য কিশোরকে থামতে বলেন। এ সময় ওই কিশোর হাত উঁচিয়ে দাঁড়ালে তাকে লক্ষ্য করে গুলি করে নিরাপত্তা বাহিনী। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

গত ২৯ মার্চ ওই হত্যার ঘটনায় শিকাগো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু করে নিরাপত্তা বাহিনী। তদন্তের অংশ হিসেবে বডিক্যামের ভিডিও প্রকাশ করা হলো। পুলিশের দাবি, ১৩ বছর বয়সী অ্যাডাম টলেডোর কাছে আগ্নেয়াস্ত্র থাকায় গুলি করা হয়েছে। যদিও নিরাপত্তা বাহিনীর অভিযোগ অস্বীকার করে কিশোরের পরিবার আদালতে বলেছে, তার কাছে কোনো ধরনের অস্ত্র ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন