
আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশটি মোট আক্রান্ত হলেন ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। ভারতের থেকে বেশি আক্রান্ত হয়েছে কেবল আমেরিকাতে।
শুক্রবার (১৬ এপ্রিল) দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দৈনিক সংক্রমণের এ বৃদ্ধি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী বেড়েছে। এখন ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন। এ সক্রিয় রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবাতে ঘাটতি তৈরি হচ্ছে। একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে। কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা পরিষেবা নিচ্ছেন হাসপাতালে।