News71.com
 International
 16 Apr 21, 01:54 PM
 360           
 0
 16 Apr 21, 01:54 PM

করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিতে হতে পারে প্রতিবছর।। ফাইজার

করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিতে হতে পারে প্রতিবছর।। ফাইজার

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দেওয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। এরমধ্যে ফাইজারের টিকা বেশ কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। ভাইরাসটি প্রতিরোধে আরও কয়েকটি টিকার প্রয়োগ ইতোমধ্যে চলছে। এসব টিকা নিয়ে মানুষ আশাবাদী হচ্ছেন। যদিও এরমধ্যেই ভাইরাসটির বিভিন্ন ধরন টিকার কার্যকারিতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। টিকার কার্যকারিতার পাশাপাশি তা কতদিন পর্যন্ত সুরক্ষা দেবে তা এখনো নিশ্চিত নন গবেষকরা।

হয়তো এ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রতিবছর টিকা নিতে হতে পারে মানুষকে। এমনটাই জানাচ্ছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তার এ মন্তব্য প্রচার করা হয়। খবর সিএনবিসির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন