
নিউজ ডেস্কঃ বিশ্বে করোনায় আক্রান্ত ১৪ কোটি পাঁচ লক্ষাধিক, মৃত্যু ৩০ লাখ ছাড়িয়েছে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি পাঁচ লাখ তিন হাজার সাতশ ৫০ জন এবং মারা গেছে ৩০ লাখ ১১ হাজার চারশ ৮৪ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার দু'শ ৮৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮১ লাখ ৬৬ হাজার নয়শ ৮১ জন। সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ সাত হাজার ২১ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৩ লাখ পাঁচ হাজার নয়শ ১২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৯ হাজার নয়শ ৪২ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।