News71.com
 International
 18 Apr 21, 11:44 AM
 331           
 0
 18 Apr 21, 11:44 AM

ভারতে বর্তমানে করোনা রোগী ১৮ লক্ষাধিক।।

ভারতে বর্তমানে করোনা রোগী ১৮ লক্ষাধিক।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৪৭ লাখ ৮২ হাজার চারশ ৬১ জন এবং মারা গেছে এক লাখ ৭৭ হাজার একশ ৬৮ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ২৮ লাখ পাঁচ হাজার ৯৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৮ লাখ একশ ৯৯ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৬০ হাজার সাতশ ৭৮ জন এবং মারা গেছে এক হাজার চারশ ৯৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন