
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই দিল্লিতে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডার ও কোভিড চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভিরের তীব্র সংকট। অঞ্চলটিতে শনিবার একদিনেই শনাক্ত হয়েছেন রেকর্ড প্রায় ২৪ হাজার। সংক্রমণ নিয়ন্ত্রণে ভারতের কয়েকটি প্রধান রাজ্যে লকডাউন জারি সত্ত্বেও দেশটিতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ছাড়াচ্ছে দুই লাখ। এদিকে, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে উত্তরাখণ্ডের হরিদ্বারে চলমান কুম্ভ মেলা উপলক্ষে পুণ্যস্নানের বাকি আয়োজন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
দেশজুড়ে ভ্যাকসিন কর্মসূচি, প্রধান কয়েকটি রাজ্যে লকডাউন ও কঠোর বিধিনিষেধ জারি সত্ত্বেও ভারতজুড়ে করোনার সর্বোচ্চ সংক্রমণ অব্যাহত আছে। দেশটিতে গত কয়েক দিন ধরেই দৈনিক শনাক্তের সংখ্যা দুই লাখের বেশি। মৃত্যু এক হাজারের ওপরে।