News71.com
 International
 19 Apr 21, 12:37 PM
 339           
 0
 19 Apr 21, 12:37 PM

মার্কিন কংগ্রেসে সৌদি আরবের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বিল।।

মার্কিন কংগ্রেসে সৌদি আরবের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বিল।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসে একটি বিল আনা হচ্ছে সৌদি আরবের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে। মূলত সৌদিকে আটকে দিতেই এই পথে হাটছে জো বাইডেন প্রশাসন। জানা গেছে, এরইমধ্যে বিলের খসড়া তৈরি করা হয়েছে।

মার্কিন আইন প্রণেতারা মনে করেন সৌদি পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা। এজন্য সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করেছে বলে ধারণা মার্কিন প্রশাসনের। সৌদি আরবের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরি প্রতিহত করতে সিনেটর এডওয়ার্ড মারকি এবং জেফারসন মার্কলি খসড়া বিল জমা দিয়েছেন। সঙ্গে রয়েছেন কংগ্রসেম্যান টেড লিউ ও জোয়াকুইন ক্যাস্ত্রো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন