News71.com
 International
 19 Apr 21, 12:39 PM
 350           
 0
 19 Apr 21, 12:39 PM

পাকিস্তানে ফ্রান্স বিরোধীদের বিরুদ্ধে পুলিশি অভিযানে নিহত ৩।।

পাকিস্তানে ফ্রান্স বিরোধীদের বিরুদ্ধে পুলিশি অভিযানে নিহত ৩।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলাম অবমাননার কারণে ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এর মধ্যে লাহোরে পুলিশের অভিযানে অন্তত তিন বিক্ষোভকারী নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পার্সটুডের।

রবিবার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি’র বিক্ষোভরত কর্মীদের বিরুদ্ধে এই অভিযান চলে। পাকিস্তান পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের এক উচ্চ পদস্থ কর্মকর্তাসহ পাঁচ পুলিশকে জিম্মি করেছে এবং তাদের হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য আহত হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের জেরে বেশ কয়েকজন হতাহত হওয়ার পর সম্প্রতি টিএলপিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। গত কয়েক মাসে বিক্ষোভের জেরে কয়েকজন পুলিশ সদস্যও নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন