News71.com
 International
 19 Apr 21, 10:10 PM
 275           
 0
 19 Apr 21, 10:10 PM

মিসরের রাজধানী কায়রোতে ট্রেন লাইনচ্যুত।। মৃত্যু ১১

মিসরের রাজধানী কায়রোতে ট্রেন লাইনচ্যুত।। মৃত্যু ১১

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ মানুষ। রোববার কায়রো থেকে মনসুরার নাইল ডেল্টা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

স্থানীয় রেল কর্তৃপক্ষ জানায়, মনসুরা এলাকার নাইল ডেল্টা শহরের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার পরপরই চারদিকে আত্মচিৎকার আর আতংক ছড়িয়ে পড়ে। একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে ঘটনাস্থলে। জড়ো হয় শত শত মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন