News71.com
 International
 20 Apr 21, 03:31 PM
 347           
 0
 20 Apr 21, 03:31 PM

রাশিয়ার বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত।।

রাশিয়ার বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার 'জঙ্গি আস্তানা'য় তাদের বিমান হামলায় দুই শতাধিক 'জঙ্গি' নিহত হয়েছে। গতকাল সোমবার সিরিয়ার পালমিরার উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি ঘাঁটিতে রাশিয়ার বিমান বাহিনী ওই হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই স্থানে জঙ্গিদের অবস্থানের বিষয়টি বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হওয়ার পর রাশিয়ার বিমান বাহিনী হামলা চালিয়েছে। তারা দুটি আস্তানায় হামলা চালিয়ে দুই শতাধিক জঙ্গি নিধন করেছে। আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে হামলা চালিয়ে রাশিয়ার বিমান বাহিনী জঙ্গিদের ব্যবহৃত গাড়ি, গোলাবারুদ এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপাদান ধ্বংস করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন