
আন্তর্জাতিক ডেস্কঃ ১১ পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফা আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ। তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তারা জিম্মি ১১ পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে।
রোববার (১৮ এপ্রিল) বিকেলে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ওই ১১ পুলিশকে জিম্মি করেছিল। সংঘর্ষে তিন টিএলপি সদস্য নিহত হন। স্যোশাল মিডিয়া ফুটেজে এর আগে জিম্মি পুলিশ সদস্যদের রক্তাক্ত, কালশিরা পড়া এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।‘