News71.com
 International
 20 Apr 21, 03:47 PM
 329           
 0
 20 Apr 21, 03:47 PM

করোনা সংক্রমণ।। যুক্তরাজ্যের লাল তালিকায় ভারত

করোনা সংক্রমণ।। যুক্তরাজ্যের লাল তালিকায় ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণের জেরে এবার ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকাভুক্ত (রেড লিস্টে) করেছে যুক্তরাজ্য। সোমবার (১৯ এপ্রিল) রয়টার্স জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের একটি ধরন ১০৩ জনের দেহে শনাক্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।

শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নয়াদিল্লি সফর বাতিলের কয়েক ঘণ্টা পরই ভারতকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করল যুক্তরাজ্য। ভারতে রেকর্ড পৌনে তিন লাখ আক্রান্তের দিনে এ ঘোষণা দিয়েছে দেশটি। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ওঠায় ভারত থেকে এখন ব্রিটেনে যাওয়ায় কড়াকড়ি আরোপ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন