News71.com
 International
 21 Apr 21, 09:23 AM
 320           
 0
 21 Apr 21, 09:23 AM

ইরানে ২০৩ পাকিস্তানি গ্রেপ্তার।।

ইরানে ২০৩ পাকিস্তানি গ্রেপ্তার।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান সীমান্তের তাফতান এলাকায় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ২০৩ পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে। এক বিবৃতিতে ইরান কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জায়গা থেকে অবৈধ পাকিস্তানিদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি।

জানা যায়, যেসব পাকিস্তানি
নাগরিকদের আটক করা হয়েছে তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছে তারা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবার পাখতুন, ২৪ জন বেলুচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, বেলুচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন