News71.com
 International
 21 Apr 21, 01:29 PM
 321           
 0
 21 Apr 21, 01:29 PM

যুক্তরাষ্ট্রের ওহাইওতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী নিহত।।

যুক্তরাষ্ট্রের ওহাইওতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ৪ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের চেষ্টা থামাতে গিয়ে এ ঘটনা ঘটে বলে বলছে স্থানীয় পুলিশ।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়েটিকে বেশ কয়েকবার গুলি করার আগে কয়েকজন মিলে তার উপর হামলা চালাচ্ছে। পুলিশ জানায়, ভিডিওতে দেখা গেছে একটি কিশোরী মেয়ে দু’জন নারীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পরেই গুলি ছোড়ে ওই কিশোরীকে লক্ষ্য করে। এ ঘটনার পর কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এরইমধ্যে কিশোরী হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন