News71.com
 International
 21 Apr 21, 11:06 PM
 340           
 0
 21 Apr 21, 11:06 PM

আফগানিস্তানে বিদেশি জঙ্গিরা এখনও সক্রিয়।। এস জয়শঙ্কর

আফগানিস্তানে বিদেশি জঙ্গিরা এখনও সক্রিয়।। এস জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে অভিযোগ তুলেছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিদেশি জঙ্গিরা এখনও সক্রিয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত শুক্রবার নয়াদিল্লিতে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দাবি করেন, আফগানিস্তানে হাজার হাজার বিদেশি জঙ্গি এখনও লড়াই করছে।

রাইসিনা সংলাপে অংশ নেওয়ার সময় তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানে স্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে সকল স্টেক হোল্ডারদের একটি সুষ্ঠু ও বিস্তৃত প্রক্রিয়া গ্রহণ করা উচিত। মন্ত্রী বলেন, আফগানিস্তানে যে কোনো বন্দোবস্ত অবশ্যই তার সমস্ত প্রতিবেশীদের দ্বারা সমর্থিত হতে হবে এবং সেই সমাজের ক্ষমতাশালী ব্যক্তিদের ইচ্ছার ওপর ভিত্তি করে হতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন