News71.com
 International
 21 Apr 21, 11:09 PM
 343           
 0
 21 Apr 21, 11:09 PM

ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া।। যুক্তরাষ্ট্র

ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া।। যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করছে রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় সেনাসংখ্যা ক্রমশ বাড়িয়েই চলেছে রাশিয়া। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় ক্রমবর্ধমান হারে সেনা মোতায়েন করে যাচ্ছে। পেন্টাগন দাবি করে, ২০১৪ সালে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে একীভূত করার সময় ওই উপত্যকায় রাশিয়া যত সেনা মোতায়েন করেছিল, এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে। তবে রুশ সেনাসংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন