
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মোকাবিলায় ভারতে টিকা নেওয়ার পর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সংখ্যা বেশ কম। এজন্য টিকাকরণের হারকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে দাবি করল মোদি সরকার। বুধবার (২১ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যান দেখিয়ে জানায়, কোভিড টিকা নেওয়ার পরেও সংক্রমণের শিকার হচ্ছেন মানুষ। তবে সেই হার খুবই কম। সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১০ হাজারের মধ্যে গড়ে মাত্র ৪ জন সংক্রমিত হচ্ছেন।বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) মহাপরিচালক বলরাম ভার্গব জানিয়েছেন, করোনা টিকা নেওয়ার পরেও যারা সংক্রমণের শিকার হচ্ছেন, তাদের ক্ষেত্রে অতিমারির ‘প্রাণঘাতী’ রূপ নেওয়ার সম্ভাবনা প্রায় নেই।