News71.com
 International
 23 Apr 21, 12:43 PM
 317           
 0
 23 Apr 21, 12:43 PM

বিশ্বে করোনায় ৩০ লক্ষাধিক মানুষের মৃত্যু।।

বিশ্বে করোনায় ৩০ লক্ষাধিক মানুষের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন এবং মারা গেছে ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৫০৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৯ লাখ ২৮ হাজার ৫১ জন। সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ১০ হাজার ৯০ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৪ হাজার ২২৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন