News71.com
 International
 23 Apr 21, 12:44 PM
 334           
 0
 23 Apr 21, 12:44 PM

দিল্লিতে অক্সিজেনের অভাবে ২৫ করোনা রোগীর মৃত্যু।।

দিল্লিতে অক্সিজেনের অভাবে ২৫ করোনা রোগীর মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছে এক লাখ ৮৬ হাজার ৯২৮ জন।করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গে নাকাল অবস্থায় পড়েছে ভারত। গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি অব্যাহত আছে। এতে করে দেশটির বিভিন্ন রাজ্যে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। তার মধ্যে দিল্লিতে অক্সিজেনের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের অবস্থা গুরুতর ছিল। তার পরেও ওই রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দেওয়া সম্ভব হয়নি। ফলে তাদের প্রাণও বাঁচানো সম্ভব হয়নি। পরে অবশ্য ওই হাসপাতালে অক্সিজেন নিয়ে আসা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন