
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ভারত সফর বাতিল করেছেন। এর আগে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর হিন্দুস্তান টাইমসের। চীন-ভারত সম্পর্ক নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে এই সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবার কথা ছিল নরেন্দ্র মোদি প্রশাসনের। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের কারণে তা থেমে গেল। এদিকে জাপানে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। ভারতেও প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। বিষয়গুলো বিবেচনা করেই ভারত সফর স্থগিত রেখেছেন জাপানের প্রধানমন্ত্রী।