News71.com
 International
 23 Apr 21, 09:34 PM
 320           
 0
 23 Apr 21, 09:34 PM

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭০ জনের মৃত্যুর আশঙ্কা।।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭০ জনের মৃত্যুর আশঙ্কা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৭০ জন অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানা গেছে। তাদের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা এস.ও.এস-এর বরাত দিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি।

খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও ১০ জনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে থাকে মানবপাচারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন