
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। এখানে মোট আট ধাপে ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে ছয়টি ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। বাকি দুই দফা ভোটগ্রহণের আগে নিজের সব জনসভা বাতিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। ভারতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড টুইটার থেকে এ ঘোষণা দিয়েছেন মমতা। এদিকে গতকাল বৃহস্পতিফার ভোটের আগে সকল বড় জনসভা, রোড শো ও মিছিল করা যাবে না। অবশ্য সমাবেশ করতে চাইলে কোনো রাজনৈতিক দল ৫০০ জনের বেশি জমায়েত করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে।