News71.com
 International
 23 Apr 21, 09:37 PM
 342           
 0
 23 Apr 21, 09:37 PM

ত্রিপুরায় জানালা ভেঙে পালাল ৩১ করোনা রোগী।।

ত্রিপুরায় জানালা ভেঙে পালাল ৩১ করোনা রোগী।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছে এক লাখ ৮৬ হাজার ৯২৮ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৩২ হাজার ৫০৩ জন এবং মারা গেছে দুই হাজার ২৫৬ জন।

দেশটিতে করোনা আতঙ্কের মধ্যেই এবার সকলের নজর এড়িয়ে করোনা হাসপাতাল থেকে পালিয়ে গেলেন মোট ৩১ জন রোগী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, ত্রিপুরার আগরতলার অরুন্ধতীনগরের পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে। গত বৃহস্পতিবার রাতে পুলিশের নজর এড়িয়ে ওই কোভিড কেয়ার সেন্টারের জানালা ভেঙে ৩১ জন রোগী পালিয়ে যান বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার অরুন্ধতীনগরের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেষ কুমার যাদব৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন