
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারি প্রতিরোধে ভারত ও পাকিস্তান থেকে কানাডায় সব ধরনের যাত্রীবাহী ফ্লাইট আগামী ত্রিশ দিনের জন্য বাতিল করা হয়েছে। কানাডার পরিবহনমন্ত্রী ওমর আলগাব্রা বলেন, বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে । এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারত ও পাকিস্তান থেকে বিমানযোগে আসা ব্যাপক সংখ্যক যাত্রীর করোনা শনাক্ত হওয়ায় এই দুই দেশ থেকে আগামী ৩০ দিন সব বাণিজ্যিক ও যাত্রীবাহী প্রাইভেট ফ্লাইট বাতিল ঘোষণা করেছি। তিনি বলেন, এটি একটি অস্থায়ী পদক্ষেপ। আমরা পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করে যথাযথ পদক্ষেপ নেব।