News71.com
 International
 24 Apr 21, 09:38 PM
 325           
 0
 24 Apr 21, 09:38 PM

ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্কের মালিক এখন মুকেশ আম্বানি।।

ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্কের মালিক এখন মুকেশ আম্বানি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের কম্পানি স্টোক পার্ক ৫৯২ কোটি টাকায় কিনে নিলেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এখন থেকে ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাসবহুল গল্ফ রিসোর্টের মালিক তিনি। এ বিষয়ে রিল্যায়েন্স জানায়, '২২ এপ্রিল, ২০২১ তারিখে রিল্যায়েন্স ইন্ড্রাস্ট্রিজের আওতাধীন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট স্টোক পার্ক লিমিটেডের পুরোপুরি শেয়ার কিনে নিয়েছে, যেখানে খরচ হয়েছে ৫৭ মিলিয়ন পাউন্ড'।

৩০০ একরের ব্রিটিশ কান্ট্রি ক্লাব এর ভেতরে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা থেকে খেলাধুলার সুবিধা এবং ইউরোপের অন্যতম বৃহৎ গল্ফ কোর্স রয়েছে। জেমস বন্ডের দুটি ছবির শুটিং স্টোক পার্কেই হয়েছিল। স্টোক পার্কে ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭ গর্তের গলফ কোর্স ছাড়াও ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একর বাগান রয়েছে। ১৯০৮ সাল পর্যন্ত ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার হতো স্টোক পার্ক। এর আগে ২০১৩ সালে অন্যতম বৃহৎ খেলনা প্রস্তুতকারক ব্রিটিশ কম্পানি হ্যামলেস কিনে নিয়েছিলেন মুকেশ আম্বানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন