News71.com
 International
 24 Apr 21, 10:05 PM
 340           
 0
 24 Apr 21, 10:05 PM

পাকিস্তান থেকে পাঁচ দেশের নাগরিকদের দেশে ফিরার পরামর্শ।।

পাকিস্তান থেকে পাঁচ দেশের নাগরিকদের দেশে ফিরার পরামর্শ।।

নিউজ ডেস্কঃ পাকিস্তানে বসবাস করা সৌদি আরব ও এশিয়ার চার দেশের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই নোটিশ জারি করেছে। করোনা মোকাবিলায় হিমশিম অবস্থার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব দেশের কোনো ফ্লাইট না থাকায় এই পরামর্শ এসেছে। সৌদি ছাড়া বাকি চার দেশ হল—ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। যদিও আগামী মাসে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন