News71.com
 International
 25 Apr 21, 11:43 PM
 340           
 0
 25 Apr 21, 11:43 PM

বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ভারত।।

বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার মধ্যেই ভারত পেতে চলেছে এক সাফল্য। নির্মাণকাজ শেষ হলেই ভারতের মহারাষ্ট্রের জৈতাপুর পরমাণু কেন্দ্র বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্রে পরিণত হবে। আর এই প্রকল্পে সহায়তা করছে ফ্রান্সের পরমাণু চুল্লি নির্মাতা সংস্থা ইডিএফ। আগামী কয়েক মাসের মধ্যেই এসংক্রান্ত চুক্তি চূড়ান্ত হবে। আমেরিকার সংস্থা জিই স্টিম পাওয়ারের সঙ্গে যৌথভাবে জৈতাপুরে ছয়টি ইপিআর পরমাণু চুল্লি নির্মাণ করবে ইডিএফ। নির্মাণের কাজ শেষ হলে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনে সক্ষম হবে জৈতাপুর, যা দিয়ে ৭ কোটি পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন