News71.com
 International
 27 Apr 21, 10:55 AM
 321           
 0
 27 Apr 21, 10:55 AM

ভারতে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী।।

ভারতে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা ভারতের। গোটা দেশ যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। চরম বিপর্যয় ঠেকাতে দেশটির হাসপাতালগুলোতে সেনাবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বৈঠকের পরেই সেনাবাহিনীর প্রতি বিপিন রাওয়াত এই নির্দেশনা দেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত দুই বছরে সশস্ত্র বাহিনী থেকে অবসর নেয়া চিকিৎসকদের কাজে ফেরানো হচ্ছে। তাদের বাড়ির কাছে থাকা কোভিড সেন্টারে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী থেকে অবসর নেয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিডিএস রাওয়াত। সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন