News71.com
 International
 27 Apr 21, 10:55 AM
 323           
 0
 27 Apr 21, 10:55 AM

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা।।

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা।।

আন্তর্জাতিক ডেস্কঃ সরকারের জরুরি একটি বৈঠকে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে ছয় হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রায়ুথ তার ফেসবুক পেজে বৈঠকের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন। যদিও ছবিটি পরে সরিয়ে নেওয়া হয়।

ওই ছবি প্রকাশের পর প্রায়ুথকে জরিমানা করা হয় বলে জানান ব্যাংককের গভর্নর অশ্বিন ওয়ানমুয়াং। অশ্বিন সোমবার তার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি এটা কোভিড-১৯ এর বিরুদ্ধে আরোপিত স্বাস্থ্যবিধির লঙ্ঘন। তিনি জরিমানা দিতে রাজি হয়েছেন।’ প্রধানমন্ত্রী প্রায়ুথ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে ফেসবুকে পোস্ট করা বৈঠকের ছবিতে একমাত্র তাকেই মাস্ক ছাড়া দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন