News71.com
 International
 27 Apr 21, 09:42 PM
 340           
 0
 27 Apr 21, 09:42 PM

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মানসিকতা দেখে অবাক অ্যান্ড্রু টাই।।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মানসিকতা দেখে অবাক অ্যান্ড্রু টাই।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে চলছে করোনার আগ্রাসন। প্রতিদিন হাজার মানুষ মারা যাচ্ছে। এর মাঝেই চলছে আইপিএল। করোনার আতঙ্কে ইতোমধ্যেই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন অজি তারকা অ্যান্ড্রু টাই। এরপর তিনি আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আইপিএলের সময় যে পরিমাণ টাকা শাহরুখ খান, প্রীতি জিন্টাদের ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটের জন্য ব্যয় করে, সেই টাকা করোনার বিরুদ্ধে যুদ্ধ জেতার জন্য ব্যয় করা উচিত।

ভারতে 'বন্দি' হয়ে যেতে পারেন, এই ভয়ে প্রতিযোগিতার মাঝপথে ভারত ছেড়েছিলেন টাই। চলতি টুর্নামেন্টের একাধিক ফ্র্যাঞ্চাইজির মানসিকতা দেখে তিনি অবাক। যদিও ভারতে করোনার মাঝে আইপিএল চালানো নিয়ে তার কোনো আপত্তি নেই। একটি অজি সংবাদমাধ্যমকে টাই বলেছেন, 'ব্যাপারটা ভারতের সাধারণ নাগরিকদের নজর থেকেও দেখা উচিত। সেই দেশে করোনার আগ্রাসনের মধ্যেও আইপিএল চলছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব ফ্র্যাঞ্চাইজিদের কাছে অনেক টাকা। সেই টাকা ক্রিকেটের জন্য খরচ করা হলেও ভাইরাস আক্রান্ত মানুষদের কাজে লাগানো হচ্ছে না!'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন