News71.com
 International
 28 Apr 21, 10:00 PM
 279           
 0
 28 Apr 21, 10:00 PM

সামরিক বাজেটে রাশিয়াকে টপকে তৃতীয় ভারত।।

সামরিক বাজেটে রাশিয়াকে টপকে তৃতীয় ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক বাজেটের দিক থেকে সারা পৃথিবীতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সুইডেনের ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট’ তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে চলমান মহামারি করোনা ভাইরাসের কঠিন সময়েও বিশ্বের বিভিন্ন দেশ তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই অবস্থান করছে ভারত। এতদিন রাশিয়া তৃতীয় অবস্থানে ছিল।

প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল ৭৭,৮০০ কোটি ডলার। বিপরীতে চীনের প্রতিরক্ষা ব্যয় ছিল ২৫,২০০ কোটি ডলার এবং ভারতের ৭,২৯০ কোটি ডলার। এক ধাপ নেমে তালিকায় চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় ২০২০ সালে প্রতিরক্ষা ব্যয় ছিল ৬,১৭০ কোটি ডলার। এছাড়া, পঞ্চম অবস্থানে থাকা ব্রিটেনের ৫,৯২০ কোটি ডলার, ষষ্ঠ সৌদি আরবের ৫,৭৫০ কোটি ডলার এবং যৌথভাবে সপ্তম ফ্রান্স ও জার্মানির সামরিক বরাদ্দের পরিমাণ ৫,৩০০ কোটি ডলার। এসআইপিআরআই এর ওই রির্পোটে দাবি করা হয়, ২০২০ সালে বিশ্বজুড়ে মোট সামরিক ব্যয়ের ৩৯ শতাংশই করেছে যুক্তরাষ্ট্র। এরপর চীন ১৩ শতাংশ এবং ভারত ৩.৭ শতাংশ সামরিক বাজেটে খরচ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন